• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড হবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা নির্বাচনি প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন তারেক রহমান শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর: ট্রাম্প সাত জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান ২৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক রহমান লাল পোশাকে বুবলীর ‘রেড অ্যাটিটিউড’ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

নোয়াখালীর টানা চতুর্থ হার, জয়ে ফিরল সিলেট

মেট্রো ভয়েস / ২০ বার পঠিত হয়েছে
প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

হাসান মাহমুদের করা বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করছেন তৌফিক খান ও জাকির হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারই প্রথম অংশ নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নিজেদের প্রথম আসরে সুবিধা করতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। হায়দার আলী নেতৃত্বাধীন দলটি হারল টানা চতুর্থ ম্যাচে। এদিকে নোয়াখালীকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারানোর মাধ্যমে জয়ে ফিরল সিলেট টাইটানস।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করে নোয়াখালী। জবাবে ৬৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৫৩ রান। তৌফিক খান আউট হন ৩২ রানে। পরের উইকেটে নেমে আফিফ হোসেন করেন মাত্র ২ রান। আর জাকির হাসান ফিরেছেন ২৪ রান করে।

পঞ্চম উইকেটে আজমতউল্লাহ ওমরজাই ও মঈন আলী মিলে জয় নিশ্চিত করেন। ১ রানে মঈন ও ০ রানে ওমরজাই অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা। ৪ ওভার বল করে মাত্র ৭ রানের খরচায় ৫ উইকেট উইকেটে নেন নাসুম। এটাই তার বিপিএলের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সেই সঙ্গে বিপিএলে যেকোনো স্পিনারের সেরা বোলিং ফিগারও এটি।

নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংসটি উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। এছাড়া ১৮ রান করেন ওপেনার হাবিবুর রহমান সোহান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।


এই বিভাগের আরও খবর
https://slotbet.online/