• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড হবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা নির্বাচনি প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন তারেক রহমান শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর: ট্রাম্প সাত জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান ২৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক রহমান লাল পোশাকে বুবলীর ‘রেড অ্যাটিটিউড’ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, বিপর্যস্ত জনজীবন

মেট্রো ভয়েস / ৩৮ বার পঠিত হয়েছে
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

সিরাজগঞ্জের তাড়াশে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫ কিলোমিটার।

বেলা ১১টায় বিষয়টি তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা নিয়মিত তাপমাত্রার রেকর্ড করছি৷ সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে৷

তীব্র শীত ও কুয়াশায় সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। সকাল গড়িয়ে দুপুর হতে চললেও এখনো সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় যানবাহন চলাচল করছে ধীরগতিতে এবং বাতাসের কারণে মানুষজন আরও বিপাকে পড়েছেন।

কৃষক রফিকুল ইসলাম বলেন, এত শীতে মাঠে কাজ করা খুব কষ্টকর হয়ে গেছে। দুই হাত ও পা শীতে একদম বরফের মতো হয়ে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর
https://slotbet.online/