• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড হবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা নির্বাচনি প্রচারণার প্রথম দিনই চমক দেখালেন তারেক রহমান শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর: ট্রাম্প সাত জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান ২৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক রহমান লাল পোশাকে বুবলীর ‘রেড অ্যাটিটিউড’ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

পৌনে পাঁচ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফের ফেরি চলাচল শুরু

মেট্রো ভয়েস / ২৫ বার পঠিত হয়েছে
প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ঘন কুয়াশায় টানা পৌনে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম।

এর আগে ভোর ছয়টা থেকে নদী এলাকায় তীব্র ঘনকুয়াশা আচ্ছাদিত হওয়ায় কাছের কোন  দৃশ্যমান বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, নৌ-দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সকাল পৌনে ১১টায় পুনরায় ফেরি চলাচল চালু করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে ধাপে ধাপে যানবাহন পারাপার করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহণ শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


এই বিভাগের আরও খবর
https://slotbet.online/